ছমছম ভয়
ঘুটঘুটে রাতে কেউ নেই সাথে
ফিরছি বাজার হতে।
চেয়ে দেখি আগে কে জানি কে ভাগে
নির্জন নিবিড় পথে।
মনে লাগে ভয় ভুত যদি হয়
ধরে যদি মোরে পাছে।
ফিসফিস করে দেখি মাথা নড়ে
ভয়ে ভয়ে যাই কাছে।
চেয়ে দেখি তায় কালো জামা গায়
চোখেতে আগুন ঝরে।
যাই আরো কাছে উঠে যায় গাছে
ঝাঁকি দেয় ডাল ধরে।
খিলখিল হাসে দাঁত দুটি ভাসে
চুল দেখি মাটি ছোঁয়।
ভাবলাম শেষে গেছি আমি ফেঁসে
এল ছমছম ভয়।
আঁখি বন্ধ করি বলি নাহি ডরি
ভুত বলে কিছু নেই।
দৌড় দিয়ে যাই দেখি কেহ নাই
একা আমি আছি সেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন