বুড়ো বয়সে



বিদ্যার বালিশ বীরেন বাবুর
বয়স এখন আশি,
অল্প বয়সের মেয়ে দেখলে
মারে মুচকি হাসি।

চাল চলনে বুঝা যায়
রঙ ধরেছে মনে,
আবার নাকি বিয়ে করবে
বুড়ো বয়সের ক্ষণে!

চুল দাড়িতে কলপ দেয়
সেলুনেতে গিয়ে,
কত লোকের কত কথা
বাবুর এসব নিয়ে।

স্বামীর এসব কাণ্ড দেখে
গিন্নী পায় না দিশা,
বুড়ো বয়সে ঘনিয়ে এলো
ঘোর অমানিশা।

গিন্নী তাইতো ঝগড়া করে
মুখ করেছে হাঁড়ি,
কথায় কথায় ধমক দেখায়
যাবে বাপের বাড়ি।

গিন্নীর ভাব বুঝতে পেরে
বিরেন হেসে কয়,
মন মেজাজটা ভালো রাখতে 
এমন করতে হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়