জীবনটা এক বন্দীশালা



ছোট্ট খুকি পড়তে বসে মনে স্বপ্ন বোনে,
জীবনটা এক বন্দীশালা রইলাম ঘরের কোণে।
রুটিন মাফিক চলাফেরা পড়াশোনা চাই,
সকাল সন্ধ্যা যেমন চলে স্কুলে গেলেও তাই।
' পড়ে চলো জীবন গড়ো' সবার একই কথা,
ক্যামনে আমি বুঝাই এদের আমার মনের ব্যথা।
মনটা আমার সুদূর পাহাড় ঝর্ণা ধারার কাছে,
ঐখানেতে শীতল হাওয়া শান্তি সুধা আছে।
সেথায় আমি উড়ে যাবো হবো পরীর সই,
ইচ্ছে করে মনের কথা তাহার কাছে কই।
ঐ পাহাড়ে জীবন কাটাই মুক্ত পরীর মত,
ওরাই আমার খেলার সাথি ফুল পরীরা যত।
মুক্ত যেথা শান্ত পাহাড় শীতল ছায়া তলে,
আপন মনে এলোকেশে ভাসবো স্রোতের জলে।
কেউ পাবে না আমায় যেথা করতে আদেশ জারি,
জীবনটা এক বন্দীশালা নয় তো মনিহারি।

মন্তব্যসমূহ