তুমিই মহান নেতা
ভারত মাতা খুঁজে ফিরে আজও
নেতাজী তুমি কোথায়,
স্মরণীয় তুমি বরণীয় তুমি
লুকিয়ে আছ কোন সীমানায়?
আজাদ হিন্দ গড়েছিলে তুমি
তাড়াতে বৃটিশ শয়তান,
একতার সুরে বেঁধেছিলে তুমি
হিন্দু মুসলিম খৃষ্টান!
শোষক শাসন বিদায় করতে
ফেলেছিলে ওদের মাথায় বাজ,
তোমার স্বপ্নের স্বাধীন ভারতে
আজও চলছে লুটতরাজ।
হিংসা বিদ্বেষ আর রেষারেষিতে
অতিষ্ঠ ভারত মাতা,
ফিরে এসো তুমি মাতৃভূমিতে
তুমিই মহান নেতা।
স্বাধীন ভারতের রন্ধ্রে রন্ধ্রে
তোমারই নাম লিখা,
তোমার মাঝেই খুঁজে পাই মোরা
দেশাত্মবোধক অগ্নিশিখা।
সেক্যুলার ভারতের মহান নেতা
তোমাকেই মোরা খুঁজে পাই,
বছর বছর তেইশ জানুয়ারি
তাইতো তোমারে শ্রদ্ধা জানাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন