মানুষ হও আগে
শ্রেণীকক্ষে ছাত্রদেরে শিক্ষা দিচ্ছেন গুরু,
গল্প আর উপদেশ দিয়ে করলেন তিনি শুরু।
ছাত্র-ছাত্রী অবাক হয়ে শুনছে তাহা বসে,
আদর্শ আর নীতি শিক্ষা বুঝিয়ে দিচ্ছেন রসে।
ছাত্র যখন বলল ,'স্যার বইটি পড়ান আগে,
পরীক্ষাতে প্রশ্ন আসলে উত্তর দিতে লাগে।
নাহলে যে মার্ক্স পাবো না করবো মোরা ফেল,
বাড়ির বার করবে বাবা বলবে গোল্লায় গেল।'
গুরু তখন বললেন হেসে আনতে তাদের বাগে,
'খাতার নম্বর কমবেশি হোক মানুষ হও আগে।
ভালো মার্ক্স আর পরীক্ষা পাশ সেটা বড় নয়,
সঠিক জ্ঞানে সঠিক পথে মানুষ হতে হয়।
পঠ্যপুথির জ্ঞানেই শুধু হয়না আসল জ্ঞান,
ব্যবহারিক জ্ঞানে তাই রাখতে হবে ধ্যান।
মনুষ্যত্ব জ্ঞান না থাকলে শিক্ষার মূল্য নাই,
তাইতো বলি পাঠের সাথে নীতি শিক্ষা চাই।'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন