জানাই সালাম ( ইসলামী গজল)
বিশ্ব নবীর আগমনে খুশির জোয়ার দু জাহানে
হুর পরী আর ফেরেশতারা গায় নবীজীর গান।
নবী সাম্যেরই নিশান। তোমায় জানাই সালাম।।
নবী সাম্যেরই নিশান , তোমায় জানাই সালাম।।২
তোমার ছোঁয়ায় মরুভূমি সোনার চেয়েও হল দামী
স্মরণ করি তাইতো তোমায় শোভা থেকে শাম ।।
তোমায় জানাই সালাম।।
নবী সাম্যেরই নিশান, তোমায় জানাই সালাম।।২
করে তোমার নূরের সৃজন, গড়ল খোদা শ্রেষ্ঠ ভুবন
সেই নূরের আলো পেয়ে মোরা ধন্য যে হলাম।
তোমায় জানাই সালাম।।
নবী সাম্যেরই নিশান , তোমায় জানাই সালাম।।২
তোমার বাণীর পরশ পেয়ে সঠিক পথ পেলাম
তোমার উসিলা ছাড়া সবই হবে ম্লান ।।
তোমায় জানাই সালাম।
নবী সাম্যেরই নিশান, তোমায় জানাই সালাম।।
স্বপ্ন রাঙা ওপারেতে দিদার মোদের তোমার হাতে ,
ক্ষমা কর অধম তোমার পাপী মেহমান।।
তোমায় জানাই সালাম।।
নবী সাম্যেরই নিশান , তোমায় জানাই সালাম।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন