পুঠি মাছের বিয়ে



বৈশাখেতে মেঘে ডাকে
গুড়ুম গুড়ুম বাজে,
পুঠি মাছের বিয়ে হবে
সাজছে রঙিন সাজে।

বৃষ্টির ভাব দেখে তারা
করে আয়োজন,
ছোট মাছ সব আসলো সেথা
পেয়ে আমন্ত্রণ।

সানাই বাজে মাদল বাজে 
বাজে মোহন বাঁশি,
সকল মাছ প্রস্তুত সেথা
করতে হাসিখুশি।

সাজন ভজন দেখে ব্যাং
হাসছে দূরে বসে,
পথি মাঝে ধরে খাবে
রসের অঙ্ক কষে।

যেইনা বৃষ্টি আসলো সেথা
বিজলীর চমক নিয়ে,
অল্প জলে ভাসে সবাই
হামাগুড়ি দিয়ে।

দৌড়াদৌড়ি লাফালাফি 
বিয়ের লগ্ন জুড়ে,
পথি মাঝে বসে ব্যাং
খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়