কেউ বলেনা মানুষ হও
বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছে ডাক্তার,
পড়াশোনায় খুবই ভালো নাম তার আক্তার।
সকাল বিকেল টিউশন যায় দু-দুজন মাস্টার,
পাড়া পড়শী সবাই বলে হবে একদিন ব্যারিস্টার।
দিদার ইচ্ছে উকিল হবে দাদুর ইচ্ছে মিনিস্টার,
বন্ধু বান্ধব সবাই বলে হবে একদিন ফিল্মস্টার।
ইচ্ছে সবার বিফল গেল বেকার হলো আক্তার,
অল্প বয়সে বিয়ে করে করতে হলো সংসার।
বোঝা যখন উঠল কাঁধে চোখে ফোঁটে সর্ষে ফুল ,
স্ত্রীর সাথে ঝগড়া করে মাথায় ধরে গণ্ডগোল।
নেশা করে জ্ঞান হারিয়ে যায় সে যথা তথা ,
দুর্নীতি আর কুকর্মে লিপ্ত হয়ে হারায় মানবতা।
সব মা-বাবার স্বপ্ন বড়ো ক'জন তাতে সফল হয়?
অতীত স্মৃতি ঘেঁটে তাহার মনের দুঃখ মনেই রয়।
বয়স কালে বুঝলো ছেলে জীবনটা এক ধোঁকা,
দুঃখ তাহার কেউ বলেনা মানুষ হও খোকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন