পরের তরে (২)
সাপ্তাহিক কবিতা প্রতিয
গাছের ডালে জন্ম নিয়ে গাছের ডালে ভর করে,
বেঁচে থাকে পরগাছা গাছকে ভোগ করে।
তাহার খাবার কেড়ে নিয়ে বড়ো হয়ে বলে,
'আমার তরে জন্ম তোমার এই না ভুবন তলে।'
ঝড়বৃষ্টি মাথায় নিয়ে গাছটি বাঁচায় যারে,
তার দুঃখে আগাছা টার গর্বে হৃদয় ভরে।
বলে তারে ব্যঙ্গ করে ,'তোমার জনম বৃথা,
কত সুখে আছি আমি তোমার বুকে হেথা।
ঝড় বৃষ্টি আসলেই তোমার মাথা নুয়ে পড়ে,
বিধাতারে নিন্দ তুমি কেন এমন গড়ে।
কত সুখে আছি আমি তোমার শরীর ঘিরে,
মাটির মধ্যে জন্ম তোমার আমি তোমা 'পরে।'
নিজের খাবার দিয়েও গাছ পরগাছা বাঁচায়,
এমন একটা দিন আসে নিজেই ঝরে যায়।
ধরা মাঝে এমন আছে কতশত জ্ঞানী,
নিজের স্বার্থ বলি দিয়ে অন্যে বাঁচায় জানি।
জ্ঞানীর মাঝে বসত করে জ্ঞানের কথা কয়,
অজ্ঞানতা ভুলে গিয়ে জ্ঞানের পাঞ্জা লয়।
কথায় কথায় তর্ক করে অল্প জ্ঞানী হলে,
আসল জ্ঞানী মানুষ যারা অল্প কথাই বলে।
বিজ্ঞ জনের জ্ঞানের কথায় অজ্ঞানীরা হাসে,
তাদের প্রভাব বেশি বলে জ্ঞানী হাওয়ায় ভাসে।
অল্প জ্ঞানী নিজের তরে শুধুই গর্ব করে,
নম্র ভদ্র জ্ঞানী যারা মরে পরের তরে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন