মোহাম্মদ রসুল ( ইসলামী গজল)
৫৭০ খৃষ্টাব্দেতে হেজাজ প্রদেশেতে,
সুবেহ সাদিকেতে ফুটলো যে এক ফুল।।২
মা আমেনার সাহারা খুশবুতে মন মাতোয়ারা
সে ফুল আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল।।২
৫৭০ খৃষ্টাব্দেতে-----
রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার,
আলো করে আসলেন নবী ঘরে আব্দুল্লার।
সেই আলোকে আলোকিত হলো দু'জাহান।।
৫৭০ খৃষ্টাব্দেতে------
আসমান জমিন যার খুশিতে হল মাতোয়ারা,
সেই নবীজী জন্মের পূর্বে হলেন পিতৃ হারা।
৫৭০ খৃষ্টাব্দেতে-----
এতিম নবী ছয় বছরে হারান মায়ের কোল,
হালিমায় যতন করেন যেন গোলাপ ফুল।।
৫৭০ খৃষ্টাব্দেতে----
আবু তালেব নবীর চাচা পালন করেন তাঁরে,
বাঁচার লড়াই শিখেন নবী যাহার হাতটি ধরে।।
৫৭০ খৃষ্টাব্দেতে----
চল্লিশ বছর বয়সে নবী হেরা গুহার ধ্যানে,
খোদার কালাম কোরান নাজিল জিবরাঈলের সনে।।
৫৭০খৃষ্টাব্দেতে------
আল্লাহ তায়ালার যত নির্দেশ আসে নবীর শানে,
হিজরত করতে চলেন নবী মদিনার ই পানে।।
৫৭০খৃষ্টাব্দেতে-------
ইসলামের ই শুভ ছায়ায় লক্ষ কোটি প্রাণ,
বিশ্ব জুড়ে হাজার ভাষায় গায় তাঁহার ই গান।।
৫৭০ খৃষ্টাব্দেতে --------
ধন্য যারা মুসলমান গাও নবীজীর গুণগান,
শেষ বিচারের দিনে নবী করিবেন উদ্ধার।।
৫৭০খৃষ্টাব্দেতে-------।।২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন