উত্তরণ
মানুষ যখন অমানুষ হয়
আঁধার করে সঙ্গী,
দিনের আলোয় নাটক দেখায়
করে নানান ভঙ্গি।
বিশ্ব জুড়ে আতঙ্ক আজ
শান্তির নেই লেশ,
খুন খারাবি ধাপ্পাবাজি
চলছে অনিমেষ।
অপরাধীর হয়না বিচার
তাইতো জুলুম বাড়ে,
বুক ফুলিয়ে চলে তারা
সবার নজর কাড়ে।
দুঃশাসনের এই আবেশে
জ্বলছে আগুন দেশে,
কাটবে আঁধার অমানিশা
সবাই সেই সে আশে।
দিতে হবে ভরসার প্রত্যয়
ফিরাতে বিশ্বাসী মন,
অশান্তির আগুন দূর করে
করতে হবে উত্তরণ।
সব মানুষের বিবেক জাগুক
আঁধার হোক দূর,
জুলুম নাশে মুক্তি আসুক
বাজুক সাম্যের সুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন