ঠগের জামানা
"শিলিগুড়ি কবিতা উৎসব -২০২৪"
ত্রি সাপ্তাহিক কবিতার বিশেষ আসর পর্ব
ভিখারির বেশে দুই ঠগ হেসে
বসিল গাছের নিচে।
হাতে নেই কড়ি বহুদূর বাড়ি
নাখেয়ে মরবে পিছে।
সেথা একজন করছে রন্ধন
বসায়ে উনুনে হাঁড়ি।
গরিব বেচারা নেই কোন তাড়া
রাধছে বসে কিছুড়ি।
ভিখারিরা কয় হইয়া নির্ভয়
মোরাও শরিক হই।
চাল ডাল ঢালি গে আছে এই ব্যাগে
একসাথে খেয়ে যাই।
এত বলি ত্বরা গান ধরে তারা
কত খুশি আহারে!
বসে বসে ভাবে উদর ভরে খাবে
আজি ঠকিয়ে বেচারারে।
গান শেষ হলে হাড়ি মুখ খুলে
দেখে তাতে শুধু জল।
দুই ঠগ মিলে হাসে খিলখিলে
বলে এ কেমন ছল।
সে বেচারা কয় নেই কোন ভয়
এতো মোর আছে জানা।
আমি এক ঠগ তোমরাও ঠগ
এতো ঠগের জামানা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন