প্রতিহিংসা

প্রতিহিংসা

হিফজুর রহমান লস্কর

তারিখ-২৬/০৮/২০২১


ঝাপটে ধরে চিমটি কাটে

এমন একটি প্রাণী

সেই প্রাণীটি সবাই মোরা

কাঁকড়া বলেই জানি।


কভু যদি এই প্রাণীটির 

একতা দেখতে চাও

কয়েকটিকে একত্র করে

 খাঁচায় পুরে নাও।


দেখবে তুমি কেমন প্রীতি

এদের মধ্যে আছে

ঠিক যেমনটি আছে মোদের

কিছু লোকের কাছে।


যখন একটি বাঁচার তরে

উঠে উপর পানে

অন্যটি তখন জড়িয়ে ধরে

নীচের দিকে টানে।


এমন কিছু মানুষ আছে

আমাদের এই সমাজে

অন্যের ভালো চায়না তারা

বলতে মরি লাজে।


একজন যদি এগিয়ে যায়

ভালো কাজ করে

সঙ্গী সাথী কিছু মানুষ

প্রতিহিংসায় মরে।


লাভ কি ভাই এমন করে

বুঝতে পারি নাই

ভালো কাজে এগিয়ে যেতে

সাহায্যের হাত বাড়াই।


কেউ যদি এগিয়ে যায়

সেতো আমার গর্ব

প্রদীপ হাতে পথটি দেখাই

মানব সেবাই স্বর্গ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়