রাখি বন্ধন
রাখি বন্ধন
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২২/০৮/২০২১
শ্রাবণী পূর্ণিমা তিথি রাখি বন্ধন উদযাপন রীতি
এ যে পৌরাণিক ও সামাজিক ডোর।
ভাইবোনের অটুট বন্ধন যেন দুই হৃদয়ের স্পন্দন
নিয়ে আসে একতার সুর।
আছে পৌরাণিক তত্ত্ব আছে ঐতিহাসিক সত্য
রাখি বন্ধনের তরে।
বন্ধনের রাখি ভাই রক্ষা করে বোন তাই
এ চির সত্য অবনী 'পরে।
জাতিধর্মের উর্ধে উঠে ভাই বোনকে রক্ষায় ছুটে
হায়রে প্রীতির বন্ধন।
সে বন্ধন অটুট হোক বিচ্ছিন্নতা দূর হোক
স্বার্থক হোক রাখিবন্ধন।
ভালবাসার এ বন্ধন রীতি এমনি করে বাড়াক সম্প্রীতি
বছর বছর আসুক সে শুভক্ষণ।
আজ সেই শুভ দিন বন্ধন হোক অন্তহীন
ঘুচুক যত বিচ্ছিন্নতার ক্রন্দন।
এসো হাতে হাত ধরি একে অন্যে বরণ করি
গাহি সাম্যের গান।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে বন্ধুত্বের অঙ্গীকার নিয়ে
স্মরণ করি মানুষ ই মহান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন