পরিচয়

পরিচয়

হিফজুর রহমান লস্কর

তারিখ-১২/০৯/২০২১


আসলে ভবে যেতে হবে সবই পড়ে রবে

কঠিন এ ধরার রীতি জানা আছে সবে।

তবু দেখি হিংসা বিদ্বেষ মনের মাঝে পুষে

নিজ স্বার্থ আদায় করতে কত অঙ্ক কষে।

ছল চাতুরী কুটিল বুদ্ধি শুধুই নিজের তরে

মানবতা লুণ্ঠিত হয় সারাজীবন ধরে।

মানবতার ধার ধারি না নিজের স্বার্থ চাই

নিয়তি যে মারবে ছোবল সে ভাবনা নাই।

কে কখন হারিয়ে যাবে বুঝা বড় ভার

একটু সময় মিলবে না ভাই শমন আসবে যার।

কেন তুমি করছো ভবে লুটোপুটির খেলা

কেনইবা হানছো মাথায় বিচ্ছিন্নতার জ্বালা।

খুঁজে ফির ধর্মের বিভেদ জাতির বিভেদ হেথা

সকল নদীর জল বয়ে যায় সমুদ্র আছে যেথা।

কত রক্ত নদীর বুকে নালার মত বয়

পবিত্র অপবিত্র সকল জলই সমুদ্র তো সয়!

মনটাকে বড়ো কর সমুদ্রের মতো উদার

সকল মানুষ আপন করো পাইতে দিদার।

উঁচুনিচু ধনী গরীব সবই খোদার দান

একই সবার রক্ত মাংস একই সবার প্রাণ।

তাপ চাপ সবার দেহে সমান অনুভব

বিভেদ কেন সৃষ্টি করো সবার একই রব।

মানুষ রূপে জনম মোদের কেউ আলাদা নয়

সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা এই তো পরিচয়।

সব মানুষকে সমান ভেবে সেবা করো যদি

রহমতেরই বারিধারা ঝরবে নিরবধি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়