ফিরে এসো নজরুল
ফিরে এসো নজরুল
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২৮/০৮/২০২১
হে বিদ্রোহী বীর সৈনিক!
তোমার স্মরণে প্রদীপ জ্বালিয়ে
খুঁজে ফিরি বার বার
বকুলের মালা গেঁথে অশ্রুসিক্ত নয়নে ডাকি
ফিরে এসো আবার।
হে বাঙালির গণদেবতা!
আজি এ দিবসে স্মরণ করি
তব গান তব বাণী ,তব বলিষ্ঠ লেখনী
যা নিয়ে বাঙালি গর্বিত
মোরা কেমনে ভুলিব তা!
হে বীর সৈনিক ধুমকেতু!
তুমি নিপীড়িত মানুষের দেবতা নজরুল
মোরা ভুলি নাই তব বিদ্রোহী রণডঙ্কা
ভুলি নাই তব উৎপীড়িতের ক্রন্দন রোল
শোষক শ্রেণীর বিরুদ্ধে তব সংগ্রাম
দুহাতে মুক্তি বীণার ঝঙ্কার।
আজও জাগিয়ে তোলে বাঙালির মনে
চেতনা ও মৈত্রীর হুঙ্কার।
হে মানবতার কবি!
ধরায় আজ মানবতা লুণ্ঠিত
হিংসা বিদ্বেষে জর্জরিত মানব কুল
কে দেখাবে মুক্তির পথ?
কে বাজাবে মুক্তি বীণার সুর!
হে নিগৃহীত মানুষের কবি!
দুঃশাসনের বিরুদ্ধে জেগে ওঠো
শাণিত করে নিয়ে আসো তব খঞ্জর
তোমার অভাবে আজ সব নিস্তব্ধ
মোরা সব বন্দী আছি যেন পিঞ্জর।
দেখে যাও মোদের ক্রন্দন রোল
ফিরে এসো নজরুল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন