নৌকা বাইচ
নৌকা বাইচ
হিফজুর রহমান লস্কর
তারিখ-২০/০৮/২০২১
কত শত খেলা দেখি
বাংলার হাটে মাঠে
মনজুড়ানো খেলা যাহা
দেখি নদীর ঘাটে।
বর্ষা কালে নদীর জল
ফুলেফেঁপে উঠে
এসময়ের শ্রেষ্ঠ খেলা
দেখতে সবাই ছুটে।
নদীর জলে নৌকা বাইচ
প্রতিযোগিতার ঢল
দর্শনার্থী উভয় তীরে
খেলা দেখার ছল।
ভিন্ন ভিন্ন গ্রাম থেকে
নৌকা নিয়ে আসে
একেক দলের একেক নাম
ঝান্ডা বসায় পাশে।
সব দলই প্রতিদ্বন্দ্বী দলের সাথে
খেলার সূযোগ পায়
লিগ খেলার নিয়ম এটা
এভাবেই খেলে যায়।
ক্রমান্বয়ে চলে আসে
ফাইন্যাল খেলার দিন
তিন দলেতে ফাইন্যাল খেলা
তা ধিন্ ধিন্ ধিন্।
বৈঠা হাতে মাঝি মাল্লা
টান মারে হেঁইয়ো
এক সুরে হাঁকে সবাই
আরো জোরে হেঁইয়ো।
খেলা শেষে বিজয়ী দল
আনন্দেতে নাচে
খুশির তালে সমর্থকদের
ঢাক ঢোল ও বাজে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন