হয়তো আরো জ্ঞানী
হয়তো আরো জ্ঞানী
হিফজুর রহমান লস্কর
তারিখ-২৮/০৯/২০২১
জ্ঞানে শ্রেষ্ঠ মানুষ এ ধরার
নাচায় প্রাণীজগত
পুতুল বানিয়ে রোবট বানিয়ে
নাচায় ইচ্ছামতো।
হাতী নাচায় বানর নাচায়
আরো কতো কি নাচায়
জ্ঞানে শ্রেষ্ঠ বলেই তো মানুষ
এত সব করে যায়।
মানুষের মতো মানুষ হয়তো
অন্য গ্রহেতে আছে
মানুষও হয়তো পুতুলের মতো
নাচছে তাদের কাছে।
আমি নাচছি তুমি নাচছো
নাচছে সারা দুনিয়া
কেন নাচছি জীবন মরণ
ভাবছো কি কেউ তা নিয়া?
এমন কোন শক্তি হয়তো
তাদের কাছে আছে
যা দিয়ে তারা মানবকুলকে
ইচ্ছা মতো নাচাচ্ছে।
হেসোনা বন্ধু সত্যি বলছি
হয়তো তারা আরো জ্ঞানী
কোন সুদূরে বসে হয়তো
নাচাচ্ছে এ পৃথিবী খানি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন