ভাগ্য রেখা

ভাগ্য রেখা

হিফজুর রহমান লস্কর

তারিখ-০২/০৯/২০২১


জ্ঞানে শ্রেষ্ঠ মানুষ এ ধরার

সভ্যতার চূঁড়ায় এসে

গ্রহ নক্ষত্রের সম্পর্ক রেখে

জ্যোতিষ শাস্ত্রে ভাসে।


এ শাস্ত্রে পাথর ধাতুতে

ভাগ্য নির্ণয় হয়।

ফাড়া কাটার ফর্দ ও নাকি

নিহিত আছে তায়।


ভাগ্যরেখার বিশ্বাস এখনও

শক্ত পুক্ত আছে

ভাগ্যের উপর ভরসা রেখে

হারতেও হয় পাছে।


কঠিন রোগে এখনও অনেকে

মুল্লা সাধু খুঁজে

শেষ সময়ে ব্যর্থ হয়ে

হাসপাতালে যুঝে।


কর্মফলই নিজের ভাগ্য

কর্মই ভাগ্য রেখা

শঠিক পথে শ্রম করে

পাইযে সুখের দেখা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়