সাম্যের গান
সাম্যের গান
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১৫/০৮/২০২১
এসো সাম্যের গান গাই
মানুষকে ভালবেসে যাই
মানুষে মানুষে কোন ভেদ নাই
মানুষকে ভালবাসি তাই।
এসো সাম্যের গান গাই।
এসো হিন্দু মুসলিম খৃষ্টান
এসো বৌদ্ধ জৈন পার্শীয়ান
মোরা রাখিব দেশের মান
একতাই হোক মোদের শান।
মোরা গাহি সাম্যের গান।
মোরা ধার্মিক দেশের লোকজন
মোদের ধর্মে বিশ্বাসী মন
তাই আপন করে নিতে চাই
মোরা মানুষের গান গাই।
মোরা সাম্যের গান গাই।
মোরা একতার বীজ বুনবো
মোরা শান্তির পথে চলবো
শান্তি বিনাশকারীর স্থান নাই
মোরা শান্তি খুঁজি ভাই
মোরা সাম্যের গান গাই।
সকল ধর্মের এই দেশখানি
মোরা ধর্ম যার যার মানি
ধর্মের নামে মোরা লড়িনা
অশান্তির পথে কভু চলিনা
দেশের স্বার্থে মোরা কাজ করে যাই
এসো সাম্যের গান গাই।
মোরা শান্তির তরে পাতি হাত
সব অশান্তি হোক ধুলিস্যাৎ
তাই হাত জোড়ে ডাকি মোরা প্রভু
কোন বিভেদ না করি যেন কভু
মঙ্গলদীপ জ্বেলে যাই
মোরা সাম্যের গান গাই
এসো সাম্যের গান গাই।
মানুষকে ভালবেসে যাই
মানুষে মানুষে কোন ভেদ নাই
মানুষকে ভালবাসি তাই
মোরা সাম্যের গান গাই
এসো সাম্যের গান গাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন