মহররম
মহররম
হিফজুর রহমান লস্কর
তারিখ-১৮/০৮/২০২১
মহররম চাঁদের দশ তারিখ
রক্তে বহে নদী নালা
হাসান হুসেন শহীদ হন
স্মরণ করি কারবালা।
বিশ্ব জুড়ে এ দিবসে
শোকের হাওয়া বয়
সত্য ও ন্যায়ের পতন এদিন
বিধির নির্দেশেতেই হয়।
হজরত মুহাম্মদ বিশ্ব নবী
খোদার দোস্ত তাই
কখন কি হবে জানতেন নবী
খণ্ডানোর সাধ্য নাই।
নবীর দৌহিত্র হাসান হুসেন
কলিজার টুকরা তাঁর
জানতেন নবী দুজনের মৃত্যু রহস্য
বড়ই করুন বাহার।
সৃষ্টিকর্তার সৃষ্টির বিধান
কে খণ্ডাতে পারে?
সৃষ্টিকর্তা নিজেই জানেন
মানুষ তা বুঝতে নারে।
ষষ্টীসহস্র লোক নিয়ে হুসেন
যাত্রা করেন কূফায়
চেনা পথটি হারিয়ে সবাই
পৌঁছেন কারবালায়।
অপেক্ষাতেই ছিল সেথায়
এজিদ-সীমারের দল
সূযোগ নিয়ে করলো কাতেল
হুসেনের দলবল।
জল পিপাসায় কাতর শিশু
জল নাহি পায়
ফুরাত নদীর দখলদারি
ছিল এজিদ সেনায়।
নিষ্ঠুর বেইমান এজিদ সেদিন
মানবতা হারায়
কোলের শিশু সহ বাহাত্তর জন
শহীদ হন কারবালায়।
নব বধূ স্বামী হারিয়ে
মাটিতে লুটায়
আকাশ বাতাস পশু পক্ষী
করে হায় হায়।
সে আঘাতকে স্মরণ করতে
কাঁদে মুসলমান
দশই মহররম পালন করে
নাশিতে শয়তান।
দুঃখের সাথে সুখও এদিন
সবাই স্মরণ করে
এই দিবসেই সকল নবী
মুক্তি লাভ করে।
এই দিবসেই সৃষ্টি ধরা
এই দিবসেই হবে লয়
নামাজ রোজা কায়েম করো
ক্ষমা পাবে নিশ্চয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন