ভুলে যায় কেন?

ভুলে যায় কেন?

হিফজুর রহমান লস্কর

তারিখ-০৬/০৯/২০২১


শিক্ষক মানে জ্ঞানের প্রদীপ

আলোর মশাল হাতে

অন্ধ জনে পথ দেখানোর

গুরু দায়িত্ব কাঁধে।


শিক্ষক মানে সবসময়ই

শুদ্ধ পথের দিশা

যার পরশে সব মানুষের

কাটে অমানিশা।


শিক্ষক হলেন স্নেহের পরশ

জীবন গড়ার সাথী

যার শাসন আশীর্বাদ সম

নেবো আঁচল পাঁতি।


শিক্ষক হলেন জ্ঞান সমুদ্র

অগাধ জ্ঞানের খনি

যার পরশে হয় সকলে

জ্ঞান বিজ্ঞানে ধনি।


শিক্ষক মানে পথের দিশা

নয়তো কোন পেশা

জ্ঞান বিতরণ ধর্ম যে তার

জ্ঞান পিপাসাই নেশা।


আদর্শ এক শিক্ষক হলেন

ছাত্রের পরম বন্ধু

ন্যায় নীতির শিক্ষা দিয়ে

গড়ে তুলেন সিন্ধু।


শিক্ষকের শিক্ষা দানে কেউ হয় ডাক্তার

কেউবা হয় ইন্জিনিয়ার

কেউবা আবার দেশের চালক

দেশের কর্ণধার।


ভুলে যায় কেন মানুষ

পাঠশালার সেই দিন

শিক্ষক নামে অপবাদ দেয়

ভুলে যায় তার ঋণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়