কেউ মরেনা ভুখে
কেউ মরেনা ভুখে
হিফজুর রহমান লস্কর
তারিখ- ০৫/০৭/২০২১
পথের ধারে জীর্ণ কুটির
এক বৃদ্ধার বাস
একা একা থাকে সেথায়
কষ্টের বারো মাস।
জিজ্ঞেস করলাম ক্যামনে খাও
এই যে বুড়ি মা
বললো হেসে দাঁত দেখিয়ে
কষ্ট শুনিস না।
দুটি ছেলে একটি মেয়ে
কেউ নেই মোর পাশে
নিজের নিজের সংসার নিয়ে
সবাই দূরাবাসে।
বয়স এখন আশির কোঠায়
কাজও পারি না
যাকে পাই তাকেই বলি
সাহায্য করে যা।
ছেলে মেয়ে হারিয়েও আমি
অনেক কিছু পেলাম
তাদের কোন দোষ দেইনা
সবই বৌ'দের গোলাম।
তবু বাবা দোয়া করি
থাকুক ওরা সুখে
খোদার সৃষ্ট এ সংসারে
কেউ মরে না ভুখে।
খোদা তালা জীবের আহার
দুনিয়া জুড়ে দিছে
কার খাবার কোথায় আছে
খুঁজতে হবে নিজে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন