আলোর গুণে

আলোর গুণে

হিফজুর রহমান লস্কর

তারিখ-১৩/০৭/২০২১


যা খুশি তা লিখলেই এখন

হয়ে যায় কবিতা

গল্প লিখে মধ্যে ভাগ

সেটাও হয় আধুনিকতা।


না পড়েও কমেন্ট করুন

সেরা পাঠক হতে

বাহবা বেশ ভালো লিখেছেন

সন্দেহ নেই তাতে।


সুখ-দুঃখ হাসি কান্না

কবিতাতে থাকে

একি রকম কমেন্ট থাকলে

কেমন কেমন লাগে।


লিখছেন যারা সবাই কবি

সত্যিই লিখছেন ভালো

পাঠক যারা কমেন্ট করেন

লিখককে দেন আলো।


আলোর গুণে লিখেন কবি

রোজ ই কত কবিতা

কমেন্টের আলো আছে বলেই

সুন্দর লিখা হচ্ছে তা।


ধন্যবাদ তাই সকল গ্রোপের

সকল কবি পাঠককে

সঙ্গে একটা অনুরোধ করি

ভুল ত্রুটি টা ধরেন যে।


পাঠক কবি ভুল না ধরলে

সংশোধনটা হবে না

সনদ পাবো লিখে যাবো

কবিতো আর হবোনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়