ওরাই প্রকৃত বন্ধু
ওরাই প্রকৃত বন্ধু
হিফজুর রহমান লস্কর
তারিখ-২৮/০৬/২০২১
এসেছে বরষা ছুটেছে কৃষক
আপন গতিবেগে
ফলাবে ফসল নিয়ে কৌতুহল
কাজেতে থাকবে লেগে।
কড়কড় ডাক বিজলী চমক
কানে তালা প্রাণে ভয়
তবু ম্রিয়মাণ কাজ করে যায়
হায়রে কৃষক সমুদয়।
রোপন করে ফসলের চারা
নেই রোদ বৃষ্টির ভয়
ফলাবে ফসল ভরবে গোলা
এটাই তাদের জয়।
দেশের সেবায় নিয়োজিত এরা
সবার খাদ্য যোগায়
এদের কথা কেউতো ভাবেনা
সদাই থাকে অবহেলায়।
জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র
ক্ষুধায় কাতর কৃষক
তবু ওরা কাজ করে যায়
নেই কোন পৃষ্ঠপোষক।
বাদলের ধারা বয়ে যায় উপর
ভিজিয়ে গোমড় হয়
হেসোনা বন্ধু, ওরা শিক্ষিত
মূর্খ মোটেও নয়।
পারিনি আমরা দাম দিতে এদের
ওরাই প্রকৃত বন্ধু
ওরা কৃষিজীবী ওরা বৈজ্ঞানিক
ওরাই চলার সিন্ধু।
ফলায় ফসল পায়না তো দাম
লুণ্ঠিত হয় তবু।
কেউ কি এগিয়ে আসিবে কখনো
এরা কি দাম পাবে কভু?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন