এ কেমন ছলনা
এ কেমন ছলনা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১১/০৭/২০২১
আষাঢ় মাসে রথের মেলা
শুক্লা দ্বিতীয়া তিথিতে
দেশ-বিদেশে রথের মেলা
নাচে সবাই আনন্দেতে।
ছোট শিশু বায়না ধরে
রথের মেলায় যাবে
শহরেতে মেলা বসে
কতো কিছুই পাবে।
আকাশ জুড়ে কালো ছায়া
মেঘ ভাসে ঐ গগনে
দাদু বলছে যাবো মোরা
বিকেল বেলার লগনে।
দাদুর সাঁড়া পেয়ে খোকার
খুশিতো আর ধরে না
কতো কিছুই কিনবে সেথায়
হিসেবে তো আর মিলেনা।
রথের মেলায় শহরেতে
সারি সারি দোকান বসে
খেলনা পুতুল বেলুন বাঁশী
কতো কিছুই কিনবে সে।
যেইনা তারা উঠলো গিয়ে
রথের গাড়ির পাশেতে
মুষলধারে বৃষ্টি পড়ল
পড়লো শিশু ভাবনাতে।
শুরু হল দৌড় ঝাঁপ
বৃষ্টিতে যেন অন্ধ
এক নিমিষেই হয়ে গেল
দোকান পাট সব বন্ধ।
মনের আশা মনেই রইল
খেলনা কিনা হলোনা
ভাবছে খোকা বরুণ দেব
এ কেমন ছলনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন