সার্থক লেখক
সার্থক লেখক
হিফজুর রহমান লস্কর
তারিখ-৩০/০৫/২০২১
সার্থক এক লেখক একদিন
লিখলেন গল্প বেশ
মদ্যপানের কুফল নিয়ে
দারুণ মনোনিবেশ।
ধন্য ধন্য করছে সবাই
লেখাটা দারুণ সত্য
মদ্য পান যে ছাড়লো সবাই
এটাই গল্পের মাহাত্ম।
দৈনিকের এ খবর নিয়ে
দারুণ চর্চা চলে
ছবি সহ মদ্য পানের কুফলটা
ছাপা আছে বলে।
যেদিন থেকে এই লিখাটা
প্রকাশ পেল হাটে
সব মানুষই ছেড়ে দিল
মদ্যপান এ তল্লাটে।
এমন সময় নর্দমায় এক
মদ্যপ দেখা গেল
মদ্যপানে বিভুর হয়ে
নর্দমাতেই খেলে।
উঠিয়ে এনে মদ্যপটাকে
দেখায় লোকজন
কি বৃত্তান্ত লিখা আছে
দৈনিকের অঙ্গন।
এ লিখাটি ছবিসহ
মদ্যপ যখন দেখে
মনে পড়ে তারই লেখা
সে যে কাদা মেখে।
লাফিয়ে উঠে অমনি বলে
গেলাম রসাতলে
এটাতো আমারই লেখা
সবাই পড়ছে তাহলে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন