আলোর খোঁজে

আলোর খোঁজে

হিফজুর রহমান লস্কর

তারিখ-২৩/০৭/২০২১


এক ফালি বাঁকা চাঁদ আলো করে হাসে

ছোট ছেলে কেঁদে কেঁদে অন্ধকারে ভাসে।

দূর থেকে তারা বলে আমি দেবো আলো

কেঁদোনা কেঁদোনা খোকা রবেনা তো কালো।

হেনকালে জোনাকিরা আলো করে আসে

বলে মোরা আলো দেবো আছি তব পাশে।

মাটির প্রদীপ ছিল সেও এসে বলে

আমিতো দিচ্ছি আলো কেন ভাব তাহলে?

এদের এ কথা শুনে ছেলে শুধু হাসে

মনে ভাবে আঁধারটা কেমনে বিনাশে।

বলে খোকা আলো দেবে তোমরা কি ছাই

দেখি আমি চেষ্টা করে যদি কিছু পাই।

দিন যায় মাস যায় সাল ঘুরে আসে

উদাস মনটি যেন সমুদ্রেতে ভাসে।

পড়াশুনা চলে তার ভাবনার ফাঁকে

এতই ভাবনা মনে কে পড়াবে তাকে?

গাধা বলে স্কুল থেকে তাড়ালো যে তারে

অবাধ্য শিশুর শিক্ষা মা'ই দিতে পারে।

বয়সের সাথে সাথে ভাবনাটা বাড়ে

দিবানিশি গবেষণা ঘুম নিদ্রা কাড়ে।

অবশেষে সফল সে নিজ ভাবনায়

চন্দ্র তারা হার মানে যার প্রচেষ্টায়।

দূর হলো অন্ধকার জ্বালালো সে আলো

সে ছেলেটি এডিশন জেনে রাখা ভালো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়