শিখব সবিশেষ
শিখব সবিশেষ
হিফজুর রহমান লস্কর
তারিখ: ৩০/০৫/২০২১
মানুষ যদি সৃষ্টির সেরা
হিংসা কেন মনে
বনের পশু হিংস্র থাকে
তাইতো থাকে বনে।
মানুষ জাতি স্বার্থান্বেষী
স্বার্থে সবাই অন্ধ
বনের পশু এমনতো নয়
নেই কোন সন্ধ।
হিংসা পুষে মনের মাঝে
দেখ মানুষ বেশ
অন্য কোন প্রাণীর মাঝে
হিংসার নেই লেশ।
মানুষ হয়ে মানুষ হত্যা
হিংসাই তার মূলে
আকৃতি আর গঠন হলেই
মানুষ বলা চলে?
লোভ লালসা মানুষ করে
তাইতো মানুষ দুঃখী
পশুর মাঝে নেই কোন লোভ
তাইতো তারা সুখী।
মানুষ পাপ করে বলেই
পরে হয় অনুতপ্ত
প্রাণীর মাঝে নেই কোন পাপ
তাইতো তারা সুপ্ত।
মনের মাঝে হিংসা রেখে
লাভ কি আছে বলো?
সবার সাথে মিলটা রেখে
সুজন হয়ে চলো।
এত জ্ঞানী মানুষ তবু
একতার নেই লেশ
প্রাণীর কাছে শিখব মোরা
বাকি সবিশেষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন