আসছে খুশির ঈদ
আসছে খুশির ঈদ
হিফজুর রহমান লস্কর
তারিখ-২০/০৭/২০২১
বাঁকা চাঁদটা জানিয়ে দিল
আসছে খুশির ঈদ
নব উল্লাসে মিলবে সবাই
ইসলামী তাগিদ।
ঈদুল আযহা কোরবানির ঈদ
জানে সর্বজন
ত্যাগ মহিমাই আসল কথা
ত্যাগই পূণ্যার্জণ।
খোদার নামে পশু কোরবান
বড়ো কথা নয়
তার সাথে মনের শয়তান
কোরবান করতে হয়।
মনের পশু কোরবান হলে
আত্ম শুদ্ধি হয়
আত্ম শুদ্ধি হলেই ভবে
মনে শান্তি রয়।
কোরবানির আলো পৌঁছে দাও
সবার ঘরে ঘরে
কোরবানির ঈদ হাসি ফুটাক
গরীব দুঃখীর অন্তরে।
ভুলিয়ে দাও দুঃখ সবার
ইসলামী তাগিদ
সবাই মিলে খুশি মানাই
আসছে খুশির ঈদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন