ছোট বেলার সাথী

ছোট বেলার সাথী

হিফজুর রহমান লস্কর

তারিখ-০৩/০৭/২০২১


শুয়ে শুয়ে ঝিমুচ্ছিলাম

বৃষ্টিমুখর দিনে

রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে

স্মৃতি ভাসে মনে।


ঝিমুচ্ছিলাম নয়ন বুজে

দেখি, মেঘবালিকা পাশে

বললো আমায় যাবে নাকি

অচিন মেঘের দেশে?


বললাম আমি নিশ্চয়ই যাবো

অনেক ইচ্ছা আছে

তুমি আমায় সঙ্গে নেবে

ফেলবে নাতো পাছে?


ভয় কেন ভাই আমি তো সেই

ছোট বেলার সাথী

মনে আছে সবুজ মাঠে

খেলতাম দিবারাতি?


আবার সে হেসে বলে

আমি তোমার সেই বৃষ্টি

যার কারণে করেছিলে

নতুন কাব্যের সৃষ্টি।


দুজন মিলে ঘুরতে যাবো

সেই রাস্তার বাঁকে

এমন সময় ঘুম ভাঙ্গলো

গুড়ুম গুড়ুম ডাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়