সবই হবে মাটি

সবই হবে মাটি

হিফজুর রহমান লস্কর

তারিখ-১৬/০৭/২০২১


ধনসম্পদ জায়গা জমি

নিরর্থক এই ভুবনে

তবু মানুষ ছুটে কেন

টাকাপয়সার পিছনে।


আজ রাজা কাল ভিখারী

এটাইতো রীতি

কালের স্রোতে সব হেরে যায়

থাকে শুধু প্রীতি।


কতশত রাজা বাদশাহ

এলেন আর গেলেন

কেউ কি কোন সম্পদ কভু

সঙ্গে নিতে পেলেন?


জ্ঞানপিপাসুর জ্ঞানই ভবে

অমর হয়ে থাকে

আর থাকে ভাই মানবপ্রেম

প্রীতি বলে যাকে।


ডাক আসলে তো যেতেই হবে

দুদিন আগে পরে

মিছে কেন ছুটছি মোরা

মোহ মায়ায় পড়ে।


বিদ্যাশিক্ষা মানব প্রীতি

এ দুটিই খাঁটি

ধনসম্পত্তি সোনাদানা

সবই হবে মাটি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়