হে নবী রাসুল

হে নবী রাসুল

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ- ২৭/০৬/২০২১


হে নবী রাসুল,

তোমায় আস সালাম।

তিমির আঁধারে ডুবেছিল যবে

বিশ্ব মানবকুল

পাঠালেন খোদা সৃষ্টি বাঁচাতে

হাতে দিয়ে দুই কুল।

হে নবী রাসুল,

তোমায় আস সালাম!


আরবের বুকে হেরা গুহাতে

ধ্যানে ছিলে তুমি

খুঁজিতে মানব মুক্তির পথ

সেটাই ছিল পূণ্যভূমি।

পাঠালেন খোদা জিব্রাইল তথা

হাতে দিয়ে নিজ বাণী।

করিলে গ্রহণ সহিলে নির্যাতন

সবই ছিল নির্ভুল।

হে নবী রাসুল,

তোমায় আস সালাম।


বর্বর জাতি হিংসায় রত

ভুলেছিল সব পথ

সর্বশিক্ষায় জ্ঞানী হয়ে এলে

দেখাতে নতুন পথ।

ভাই ভাইয়ের রক্তে রাঙাতো

মরুর বালুকা রাশি।

দ্বীনের পথে আনিলে সবারে

ফুটালে যে মুখে হাসি।

বিশ্ব ভুবন নাচিয়া উঠিল

মুখে নিয়ে কলরোল।

হে নবী রাসুল,

তোমায় আস সালাম।


কর্ম বিমূখ অলস জীবন

শয়তান সমতুল।

তাইতো দেখালে শ্রমের মর্যাদা

চরালে মেষ মরুর কুল।

হে নবী রাসুল,

তোমায় আস সালাম।


কাতর বান্দা জোড়হাত করে

ডাকিছে তোমায় প্রভু

তব আদর্শ মানিয়া চলিতে

ভুল হয়ে যায় কভু।

ক্ষমা চাই বারে বারে

স্মরিয়া সকল ভুল।

শেষ বিচারের কান্ডারী নবী

তরাইতে দুই কুল।

হে নবী রাসুল,

তোমায় আস সালাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়