খেলা হোক
খেলা হোক
হিফজুর রহমান লস্কর
তারিখ- ২৮/০৩/২০২১
বিশ্ব জুড়ে রঙের খেলা
খেলছে মিলে সবে
এরই সাথে সুর উঠেছে
এবার খেলা হবে।
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
হরেক রঙের ফুল
আকাশ বাতাস বসুন্ধরা
প্রেমেতে মশগুল।
সাত রঙে রাঙা আবির
চলছে খুশির মেলা
প্রকৃতি ও রূপ ধরেছে
সাজিয়ে ফুলের ডালা।
খেলবে বলে গোলাপ শিমুল
নতুন পাপড়ি মেলে
সে খেলাতে স্নিগ্ধ বাতাস
সাজায় ভুবন ঢেলে।
এমন খুশির দিনে সবাই
খেলবো হোলির খেলা
সোহাগ আবির মাখিয়ে দিয়ে
ভাসাই প্রেমের ভেলা।
শত্রু মিত্র গরীব দুঃখী
কেউ যাবেনা বাদ
সবাই মিলে হাসবো মোরা
নিব হোলির স্বাদ।
প্রেমের ডোরে বাঁধতে জানি
মনের ঘাম ঝরে
সূর্য ও তো উঠে ধীরে
নীল আকাশের 'পরে।
এবার খেলা হবে বলে
করছো কেন ঢঙ
হোলি খেলো পিচকারি দিয়ে
মিলিয়ে প্রেমের রং।
খেলা হোক সব বিভেদের
রঙে মুছে দিয়ে
সবার জীবন সুন্দর হোক
নতুন শপথ নিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন