নারী দিবস

নারী দিবস

হিফজুর রহমান লস্কর 

তারিখ- ৮/৩/২০২১


আজি এ বিশ্বে নারী পুরুষ 

কোন ভেদাভেদ নাই

তবু ৮ই মার্চ নারী দিবস

সকলে জানতে পাই। 


সেই শুভ দিন ঘোষিল রাশিয়া

১৯১৭তে ভোটাধিকার দিয়ে

কত কবিতা লিখলাম পড়লাম 

নারী অধিকার নিয়ে। 


আজি এ শুভ দিনে 

নতুন কি লিখবে এ লেখনী

নারী ভগ্নী নারী মাতৃ 

নারীই তো অর্ধাঙ্গিনী। 


আমার কাছে নারী পুরুষ 

কোন ভেদাভেদ নাই

বিশ্বে যা কিছু সুন্দর 

তাতেই নারী দেখতে পাই। 


সংসারে যত ঘাত প্রতিঘাত

বেদনা বিভোর কথা

নারীই তার সংস্কার করে

বুকে নিয়ে সেই ব্যথা। 


ভেবোনা অবলা নারীরে কভু

এ বিশ্ব ভুবনে

নারীই পারে বসাতে পুরুষে

সর্ব শ্রেষ্ঠ আসনে। 


কভুও পুরুষ হয়নি সফল 

নারীর প্রেরণা ছাড়া। 

যত কিছু আছে পৃথিবীর বুকে 

নারী ছিল পাশে খাড়া। 


কোন্ আন্দোলনে কত শহীদ

রেখেছ হিসেব তার

কোন রমণীর কত ত্যাগ ছিল

রাখনি হিসাব আর। 


কভু সন্তান কভুবা স্বামীর,

ব্যথায় ব্যথিত রমণী

ত্যজিছে জীবন ক্রন্দন করে

অশ্রু মুছাবে কেবা? 


নারী স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি 

সুন্দর এ বসুধার

নারী বিনে স্তব্ধ বৃদ্ধি 

মানুষ এ ধরার। 


সারা বিশ্ব জুড়ে সেবিকা রূপে

সেবাই নারীর শান

প্রতিজ্ঞা হোক নারী দিবসে

রাখিতে নারীর মান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়