কবিতা দিবস
কবিতা দিবস
হিফজুর রহমান লস্কর
তারিখ: ২১/০৩/২০২১
যেই শুনি কবিতা দিবস মনে এল কাব্য রস
লিখার ইচ্ছা জাগে মনে।
কি লিখিবে এ লেখনী সবাই তো লিখছে জানি
লিখি তার সনে।
লেখার তো ধুম পড়েছে বিশ্ব বাংলায় ঝড় উঠেছে
হাজার হাজার কবি।
লিখছে সবাই খাসা অর্থ গুণে আছে ঠাসা
যদি হয়ে যাই রবি।
থাক না থাক ছন্দ লিখছে না তো কেউ মন্দ
খুশি আছে মনে।
ভাবটা না হয় ছিন্ন ভিন্ন লিখছে সবাই অনন্য
লিখছে মনে প্রাণে।
কবিরা নয় বিবাদী সব ই তো সাম্যবাদী
কোন ভেদাভেদ নাই।
জাতি ধর্ম এক করি কবির জীবন তরী
ভাসে যে সদাই।
দিন রাত কাব্য লিখে বই পুস্তকে বেঁচে থাকে
এই তো কবির জীবন।
বিনিময় নেয়না তারা যদিও হয় কর্ম হারা
কবিতা ই আপন ভূবন।
সকল কবির হৃদয় সদাই থাকে যে সদয়
সবুজ এ ধরায়।
মনের খোরাক পায় তাই সবে লিখে যায়
মন থাকে কবিতা-ছড়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন