বসন্ত
বসন্ত
হিফজুর রহমান লস্কর
তারিখ- ০১/০৩/২০২১
প্রকৃতি সাজিছে নতুন সাজে
গাইছে পাখী গান
ফুলে ফলে গন্ধে আকুল
প্রাণী মাত্রের প্রাণ।
রঙে রাঙা ধরণীতে
সবুজে ছেয়ে গেছে
কোকিলও ডেকে বলে
বসন্ত এসে গেছে।
কিশোর কিশোরী নেচে চলে
বুকটা দুরু দুরু
মনেতে লাগে যে দোলা
বসন্ত হল শুরু।
গুণগুণিয়ে অলি ছুটে
শিমুল পলাশ লুটে
কপোত কপোতী পাখা মেলে
মনেতে বসন্ত ফুটে।
নীলাকাশে বক উড়ে
প্রশস্ত ডানা মেলে
বলে তারা এক সুরে
ভালবাসি হেসে খেলে।
সবারই মনে প্রেমের ছোঁয়া
বসন্তের এই ক্ষণে
প্রকৃতিও ডেকে বলে
প্রেম কর মোর সনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন