জল দিবস

জল দিবস

হিফজুর রহমান লস্কর

তারিখ-২২/০৩/২০২১


জল ই জীবন বাঁচার তরে

জল বিনে সব মরু

জল ছাড়া কেউ বাঁচে না তো

প্রাণী কিংবা তরু।


আকাশ থেকে মাটি

মাটি থেকে আকাশ

সবাই জানি জলের চক্র

কেন হায় হুতাস।


দিন দিন বাড়ছে আবাদি

তার সঙ্গে প্রদূষণ

তাইতো ধরায় দেখা দিচ্ছে

রোগব্যাধির সংক্রমণ।


জলের এত মূল্য থাকায়

আর অপচয় নয়

বিশুদ্ধ জল পান করিও

যদি সম্ভব হয়।


পরের প্রজন্ম বাঁচার তরে

খুঁজতে হবে পথ

জল অপচয় করবোনা আর

জল দিবসের শপথ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়