আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ২১/০২/২০২১
বাংলার তরে লড়তে গিয়ে
কত যে প্রাণ গেল
তাঁদের কথা স্মরণ করতে
একুশে ফেব্রুয়ারি এল।
বাংলা মায়ের বীর শহীদ
ত্যাজিল জীবন বাংলার কলি
তাদের স্মরণে সংকল্প করি
বাংলায় লিখি বাংলায় কথা বলি।
বাংলা আমার মায়ের ভাষা
বিশ্বের মাঝে নামী
বাংলা ছন্দ পরমানন্দ
সোনার চেয়েও দামী।
হারতে চলেছি বাংলার বাউল
পল্লী -লোকগাঁথা
আধুনিকতার ছোঁয়ায় যেন
অন্য ভাষায় মাথা।
বসনে-ভূসনে নহি যেন মোরা
বাঙালি ষোল আনা
কেন ভুলে যাই মায়ের ভাষা
তাতেইতো মুন্সীয়ানা।
একুশ আমার অহংকার
একুশ আমার গর্ব
ভাষা শহীদের রক্তের দাম
কখনও হবেনা খর্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন