কবিরাই পারে

কবিরাই পারে

হিফজুর রহমান লস্কর

তারিখ: ১৭/০৩/২০২১


বিশ্ব জুড়ে আছেন যত

জ্ঞানী গুণী কবি

ঘুনে ধরা সমাজ গুলোর

তুলে ধরুন ছবি।


কবিতা হল মনের খোরাক

এটাতো সবাই জানি

কবিরাই পারে তুলে ধরতে

সত্য কথা খানি।


যুগ যুগান্তর সত্য কথা

কবিরাই সব পারে

সত্য সুন্দর পৌঁছে দিতে

জনগণের দ্বারে।


কলম চলুক নীতির পথে

মিথ্যা করিয়া নাশ

জ্ঞানীদের দিকেই তাকিয়ে আছে

মনেতে যাদের ত্রাস।


কবিদের কলমে ফুটিয়া উঠুক

যত অন্যায় অবিচার

জনগণ তার প্রতিবাদ করবে

পাইতে সুবিচার।


কবিরাতো শিল্পী মানব প্রেমিক

সত্যনিষ্ঠ বীর

কবিদের বাণী অমৃত সম

সকলেই জানে স্থির।


কবিরা হল শান্তির দূত

জাতির কর্ণধার

তাইতো সকলে আহ্বান করি

লিখিতে সকল সার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়