সাম্যবাদী
সাম্যবাদী
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ০৪/০৩/২০২১
গাহি সাম্যের গান হও সবে আগুয়ান
সৃষ্টির শ্রেষ্ঠ মানব কুল।
মানুষ মানুষের জন্য মানুষই ভবে অনন্য
মনেতে ফুটাও মানবতার ফুল।
সৃষ্টিকর্তার সৃষ্টি অপরূপ মানুষ তো তারই স্বরূপ
কেন এ বিভেদ হেন তবে?
উঁচু নীচু ভেদ কেন নারী পুরুষ এক হেন
সকলে সমান ভাবো ভবে।
সভ্যতার বেড়াজালে বাঁধা ছিল এক কালে
একটি বিরাট বর্বরতা।
বুদ্ধ কবির নানক সবই প্রেমের বাহক
যীশু মোহাম্মদ পেলেন সফলতা।
ঘুচাতে এ কালো যুগ ত্যাজিলেন সুখ ভোগ
প্রচারিতে সাম্যের বাণী।
প্রেম ভরে ডেকে সবে সফল বিনা কলরবে
বুঝাতে এ সুন্দর পথ খানি।
কেউ কারো নহে অধীন ঘোষিত আছে সব স্বাধীন
সর্ব ধর্ম জাহানে।
তবু কেন বুঝেনা স্বার্থান্বেষী কু-জনা
সচেষ্ট আছে বিভাজনে।
জাগুক বিবেক সবার দেখাতে সমতা অনিবার
বিশ্ব মানব ভুবনে।
খুশিতে নাচুক ধরা দূর হোক যত জরা
রেখো সবে সমতার আসনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন