হাসি দিবস
হাসি দিবস
হিফজুর রহমান লস্কর
তারিখ: ২০/০৩/২০২১
হাসি হচ্ছে মনের খোরাক
মনটা সতেজ রাখে
দুঃখ কষ্টে থাকলেও তবু
হাসিটা চাই ফাঁকে।
রোগ শোক জরা ব্যাধি
ভুলতে যদি চাও
সব সময়ই হাসতে থাকো
হাসির সূযোগ নাও।
হাসলেই হাসি বাড়বে হাসি
হাসতে নেই মানা
হাসির মাঝেই ভাল থাকা
সেটা সবার জানা।
সুখ সাগরে আছে যারা
সব সময়ই হাসে
গরীব দুঃখী কষ্ট করে
দুখ সাগরে ভাসে।
এদের মুখেও হাসি ফুটাই
দেখতে লাগবে ভালো
আলোর মাঝে একা থাকলে
দেখবে তুমি কালো।
একটু দয়া ভালোবাসা
দাওনা স্নেহের পরশ
সবার মুখে হাসি ফুটাই
আজ যে হাসি দিবস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন