নেতার রূপ (পর্ব-২)

নেতার রূপ (পর্ব-২)

হিফজুর রহমান লস্কর

তারিখ: ২৭/০৩/২০২১


ভোটের মুখে নেতার রূপে

কত প্রতিশ্রুতি

ইস্তাহারে জনসেবার

চলছে স্তব স্তুতি।


মনের ক্ষোভে অনেক ভোটার

ভোট দিতে না চায়

কাকে দিবে ভোট এবার

পরে তো না পায়।


তবু ও যখন শুনে তারা

ভোটের বাদ্য বাজে

এক বুক আশা নিয়ে

ভোটের জন্য সাজে।


সবাই জানে ভোট দানই

গণতন্ত্রের প্রাণ

জনগণই বানায় নেতা

এটাই তার শান।


সব নেতারই বুঝা উচিত

জনগণের ব্যথা

নির্বাচনের পরেও যেন

রাখতে পারে কথা।


নেতার মতো নেতা যদি

নির্বাচিত হয়

শোকে দুঃখে কাজ কর্মে

সবার পাশেই রয়।


আসল নেতা জননেতা

পাওয়া বড়ো ভার

নিঃস্বার্থ হয়ে যারা

কাজে চমৎকার।


নির্বাচিত হয়েও যারা

সবার পাশে থাকে

পরের বারের নির্বাচনে

জনগণই ডাকে।


কথায় কাজে মিল রেখে

চলে যদি নেতা

গনতন্ত্র সফল হবে

সেটাই আশার কথা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়