অবুঝ শিশু
অবুঝ শিশু
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৫/০৩/২০২১
অপূর্ব সুন্দর বাগান এ ধরা
কত মানুষের বাস
একই স্রষ্টার সৃষ্টি সকলই
নেয় একই নিঃশ্বাস।
সাদা কালো ধনী গরীব
একই স্রষ্টার সৃষ্টি
যত ভেদাভেদ দেখি এখানে
সবই মানুষের সৃষ্টি।
এ বাগানের অবুঝ শিশু
ফুলের মত নিষ্পাপ
অভাবের কারণে তুলে নেয় হাতে
কঠিন কাজের চাপ।
সরকারি আইন বলেই খালাস
বন্ধ হোক শিশু শ্রম
কাগজে কলমে বন্দী একথা
যেন এসব পন্ড শ্রম।
তবু মনে জাগে আশা
ঘুচাতে এদের যুঝ
বড় হয়ে এরা হয়না যেন
কোন সমাজের বোঝ।
আজকের শিশু কালকের সুনাগরিক
নাওনা একটু খোঁজ।
বই কলম হাতে দিয়ে এদের
দাওনা একটু বুঝ।
নব উদ্যমে ফুটিয়া উঠুক
ওদের মুখেতে হাঁসি
হাঁসির আলোকে সকলে হাঁসিবে
হাঁসিবে অন্তর্যামী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন