চ্যাটিং
ফোকলা দাদু ফেইসবুক চালায়
মাথায় নেই কেশ,
ফ্রেণ্ড লিস্টের সুন্দরীরা
মজা করে বেশ।
ইচ্ছে মতো চ্যাটিং করে
ফোকলা দাদুর সাথে,
দাদুর তাই ঘুম আসে না
অনেক গভীর রাতে।
বুঝতে পেরে নাতি একদিন
আইডি একটা খুলে,
প্রোফাইলে দেয় মেয়ের ছবি
নামটি রিয়া বলে।
রিয়ার সাথে দাদু তখন
আলাপ জমায় বেশ,
মাঝে মাঝে ইমো কলে
দেখে রিয়ার কেশ।
রিয়ার প্রেমে দাদু এবার
হাবুডুবু খায়,
নাতি ভাবে এইতো সূযোগ
করব টাকা আদায়।
ইনবক্সে চ্যাটিং করে
কত কি কিছু লেখে,
দাদুও তার উত্তর দেয়
ভালোবাসা রেখে।
অবশেষে হুমকি দেয়
রিয়া রূপী নাতি,
ভদ্রভাবে আদায় কর
পোহাবার আগে রাতি।
বিশ হাজার লাগবে আমার
বাঁচতে যদি চাও,
মানসম্মানের ভয়ে দাদু
বলে নাম্বার দাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন