মনের জোর
তোমার মনের রুদ্ধ দুয়ার
আজও বন্ধ জানি,
কি দিয়ে তা মারলে তালা
কাঁদে পরাণ খানি।
খোলার মত পাইনি রতন
পাইনি তেমন চাবি,
তবু আমি ঘুমের ঘোরে
করছি খোলার দাবী।
জীবন ভর খোঁজে গেলাম
পেলাম না তো দিশা,
তুমি ছাড়া বৃথা জীবন
কাটবে কি সে অমানিশা?
হৃদয় নীড়ে দুঃখের অনল
দাউ দাউ করে জ্বলে
আশায় আশায় দিনটা গেল
সন্ধ্যা এল বলে।
ভাবনায় আছি অনেক পাশে
যাবে না তো চটে,
দ্বারটা তোমার খুলবে একদিন
যদি ভাগ্যে ঘটে।
প্রাণ হীন এক লোহার চাবি
খুলতে পারে তালা,
মনের জোর দ্বিগুণ আমার
ভাঙবো তোমার ডালা।
আধেক জীবন কাটলো একা
অলীক স্বপ্ন মাঝে,
অন্ধ ভাবে খুঁজলাম তোমায়
সকাল বিকাল সাঁঝে।
বাকি আধেক জীবন করব
তোমায় নিয়ে পার,
তোমার স্পর্শে দূর হবে সেই
কঠিন অন্ধকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন