চাই সকলের সহযোগিতা



কহিল রাজন শোন হে সাজন
এ দেশ তোমার আমার,
স্বার্থের তরে কেন কর তুমি 
মানুষে মানুষে বিভেদ আবার?

ধর্মের নামে জাতির নামে
করোনা বিভেদ ভাই,
মানবতা বোধ জাগ্রত কর
তার চেয়ে বড় কিছু নাই।

যে মহান কাজে অধিষ্ঠ তুমি 
পেয়েছ যে মহাভার,
বিভেদ হানিলে যাবে রোষানলে
হয়ে যাবে ছারখার।

ভবের বাজারে যারাই করেছে
এমন জুলুমবাজি,
অচিরেই তারা ধ্বংস হয়েছে
গিয়েছে সকল ত্যাজি।

মানুষে মানুষে হানাহানি নয়
গড়িয়া তোল একতা,
যে কোন কাজে সফল হতে
চাই সকলের সহযোগিতা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়