টু হবে কে



ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে খাতার পাতার 'পরে,
এমন ছবি আঁকছে খুকি দেখি নয়ন ভরে।
আকাশ পাশে রামধনুটাও খুকির হাতের আঁকা ,
অপূর্ব এ ছবির মাঝে মেঘে সূর্য ঢাকা।
হাতের লেখা ছবি আঁকা দেখলে জুড়ায় প্রাণ,
তবুও মা বকছে এসব পড়া ফাঁকির ভান।
শুনলাম মা ডেকে বলে পড়াতে দাও ধ্যান,
এবার তোমায় হতে হবে ক্লাসের মধ্যে ওয়ান।
পড়তে বসে খুকির এবার ভাবনাতে মন দোলে,
ইনা মিনা টিনার বাবাও ওই কথাটাই বলে।
ভাবতে ভাবতে খুকি এবার মা'কে বলে ডেকে,
সবাই যদি ওয়ান হয় টু হবে কে?
মা-বাবা সব কেন এমন স্বার্থান্বেষী হয়?
নিজের শিশু সবাই চায় করুক বিশ্ব জয়।
আর পারিনা সইতে মাগো তোদের এমন জ্বালা,
পড়তে পড়তে হৃদয়টা মোর হয়ে গেছে কালা।
ইংলিশ বাংলা যেমন তেমন অঙ্ক বুঝি না,
বিজ্ঞান না পড়লে নাকি ডাক্তার হওয়া যায় না।
খোকা খুকির জীবন নয়তো কারো ইচ্ছের গোল
যে যার মতো পড়তে দাও করোনা কেউ ভুল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়