বিরহ জ্বালা
যেদিন থেকে আসলাম প্রিয়
তোমায় রেখে ঘরে,
ভাল্লাগেনা কোন কাজে
কেমনে থাকি দূরে।
মনে পড়ে তোমার আমার
মিলন বেলার ক্ষণ,
দিবানিশি সে ভাবনা
জাগায় শিহরণ।
তুমি ছাড়া জীবন আমার
শূন্য বালুচর,
স্বপ্ন মাঝে তোমায় নিয়ে
বাঁধছি সুখের ঘর ।
এসো প্রিয় স্বপ্ন সাজাই
ভাবনায় তপোবন
দুজন মিলে গড়ে তুলি
প্রেমের বৃন্দাবন।
আর পারিনা সইতে আমি
এ বিরহ জ্বালা,
ছোটে আসছি আজই আমি
দিব গলায় মালা।
রাতের বেলা সজাগ থেকো
খোলা রেখ দোর,
স্বপ্নের মতো আসব আমি
হবার আগে ভোর।
( ৩০/০৯/২০২৩ বেলা ১২টা ট্রেনে বসে লেখা)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন