হাঁচির শব্দে



' উটের পায়ের বুটের মাপ
নিতে এলো মুচি,
তোতলা খুড়োর নাতি এসে
হঠাৎ দিল হাঁচি।'

হাঁচির শব্দে উট তখনই
দিল এক ঝাটা,
উড়ে গিয়ে পড়ল মুচি
ভেঙ্গে গেল পা'টা।

নাতি এবার খুড়োরে কয়
ধর মুচির ছায়ে,
বুটটা এবার লাগাতে হবে
ওই বেটার'ই  পায়ে।

কেমন সাহস দেখ বেটার
বুট লাগাবে উটে,
এমন জব্দ হল এবার
কথা নাহি ফুটে।

মুচি এবার কঁকিয়ে উঠে
বলে বেটা নাতি,
একটুর জন্য রক্ষা পেলাম
বাঁচলো বুকের ছাতি।

তোকে হেথায় আনলো কে রে
হারামজাদা পাজি,
পা'টা ভেঙ্গে বুঝলাম এবে
দাদা- নাতির কারসাজি।

( রচনাকাল ৫/১০/২০২৩)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়